সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪৭ শতাংশ পর্যন্ত
নতুন বেতনকাঠামোয় সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হচ্ছে। এতে সর্বনিম্ন ২০তম ধাপে বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম ধাপে বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। ধাপের সংখ্যা থাকছে আগের মতোই ২০টি।