দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৭ বিলিয়ন ডলারে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একই সঙ্গে চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনেই দেশে এসেছে ১৮০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় (রেমিট্যান্স), যা রিজার্ভ শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।