বিএনপির শীর্ষ নেতৃত্বে আসছে নতুন মুখ
রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ার পর দল পুনর্গঠনে আরও পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বিএনপির হাইকমান্ড। দলীয় সূত্র বলছে, কেন্দ্রীয় দপ্তরসহ বিভিন্ন পর্যায়ে নতুন নেতৃত্ব আনা এবং দায়িত্বে রদবদলের পরিকল্পনা রয়েছে।