নারীর ক্ষমতায়নে সরকারের অঙ্গীকার: কায়সার কামাল
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দেশে নারী শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার নারীর সমঅধিকার, সুশাসন ও কার্যকর নেতৃত্ব নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।