বরিশালে ভুল ইনজেকশনে ২ নারী রোগীর মৃত্যু
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়ার আগেই ওয়ার্ডে বসে ভুল ইনজেকশন পুশ করায় দুই নারী রোগীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে হাসপাতালের নাক-কান-গলা বিভাগের মহিলা ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে।