জানুয়ারিতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলার শুনানি
আসছে জানুয়ারি মাসে শুরু হচ্ছে রাখাইনের রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি। জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) শুক্রবার জানিয়েছে, ১২ থেকে ২৯ জানুয়ারি এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে।