পদত্যাগ করা এনসিপি নেতা মীর আরশাদুলের বিএনপিতে যোগদান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী ছিলেন।