বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগে পদ হারালেন জামায়াত নেতা
এক নারীর সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা জামায়াতের সভাপতি মো. ইসমাঈলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তার স্থলে অধ্যাপক জসিম উদ্দিনকে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।