ফ্যামিলি কার্ড উদ্বোধনে বুধবার মৌলভীবাজার সফরে প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফরে যাচ্ছেন। তার এই সফরকে ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা সফর সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।