প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের গণিতভিত্তিক দক্ষতা, যৌক্তিক চিন্তাশক্তি এবং সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি করে বিজ্ঞান ও প্রযুক্তিমুখী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।