বগুড়ায় ধানক্ষেতে মিলল রাজমিস্ত্রির গলাকাটা মরদেহ
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে শাহ আলম (৩৫) নামে এক রাজমিস্ত্রির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) সকালে উপজেলার বিহার ইউনিয়নের সংসারদিঘী দবিলা গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি বড় হাঁসুয়াও জব্দ করা হয়েছে।