‘রাজশাহীতে নির্বাচন হতে দেওয়া হবে না’, এনসিপি নেতার হুমকি
‘রাজশাহীতে নির্বাচন হতে দেওয়া হবে না’, এনসিপি নেতার হুমকি

লিখিত অভিযোগে বলা হয়, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী হিসেবে পরিচিত জাতীয় পার্টিসহ তৎকালীন স্বৈরাচারী শাসনব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তি ও গোষ্ঠীগুলো মনোনয়নপত্র দাখিল করেছে এবং তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। অভিযোগে উল্লেখ করা হয়, এসব ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার লঙ্ঘন এবং অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রেখেছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে স্বৈরাচার ও তাদের সহযোগীদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান জরুরি বলেও এতে বলা হয়।