চাহিদা বাড়ছে পাকিস্তানের ‘থান্ডার’ ফাইটার জেটের, কী আছে এই যুদ্ধবিমানে?
গত বছরের সেপ্টেম্বরে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। তখন থেকেই স্পষ্ট হয়ে ওঠে, ইসলামাবাদের কাছ থেকে রিয়াদ মূলত কী ধরনের সামরিক সক্ষমতা প্রত্যাশা করছে।