একই রাস্তা বারবার খনন রোধে সমন্বয়ে ডিএনসিসি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ওয়াসা, তিতাস, রাজউকসহ সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোর সঙ্গে একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে যাতে একই রাস্তা বারবার খনন করতে না হয়, সে বিষয়ে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।