রোহিঙ্গা প্রত্যাবাসনে সমন্বিত উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর
বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে সমন্বিত দৃষ্টিভঙ্গি ও কৌশলগত আঞ্চলিক জোট গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়।