তুরস্কে উড়োজাহাজ দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত
তুরস্কে উড়োজাহাজ দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ নিহত হয়েছেন। লিবিয়ার প্রধানমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে উড্ডয়ন করা একটি ফ্যালকন ৫০ উড়োজাহাজে জেনারেল হাদ্দাদসহ আরও চারজন আরোহী ছিলেন। বিবিসির খবরে এমনটি বলা হয়েছে।