ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে উৎসব পালনের সুযোগ দিতে হবে: হুইপ অপু
মুসলমানদের মতো অন্য ধর্মাবলম্বীরাও নিজের পরিবারের সদস্যের মতো—এমন মন্তব্য করে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সব ধর্মের মানুষের উৎসব পালনের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।