মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই: শিক্ষামন্ত্রী
মাদ্রাসাসহ দীর্ঘদিন ধরে বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান আগামী জুলাই মাসেই করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পূর্বের বকেয়াসহ নিয়মিত বেতন দেওয়ার ব্যবস্থা করছে সরকার।