শিধলকুড়ায় দীর্ঘদিনের বিভেদ দূর করতে উদ্যোগী হুইপ অপু
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নে দীর্ঘদিনের বিভেদ দূর করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। একটি ছোট খালকে কেন্দ্র করে ইউনিয়নের এপার ও ওপারের মানুষের মধ্যে তৈরি হওয়া দূরত্ব নিরসনে সবাইকে একসঙ্গে চলার আহ্বান জানিয়েছেন তিনি।