হবিগঞ্জে ৯ বছরের শিশুকে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা এলাকায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী (৯) যৌন সহিংসতার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৫ মে) বিকেলে গুরুতর শারীরিক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।