ক্ষুধার জ্বালায় সন্তান বিক্রি করছেন আফগান বাবা-মায়েরা!
আফগানিস্তানের গোর প্রদেশের রাজধানী চাঘচারানে ভোর হলেই কাজের আশায় জড়ো হন শত শত মানুষ। কারও গায়ে পাতলা কাপড়, কারও মুখে হতাশা। কারণ দিনমজুরির সামান্য আয়ের ওপরই নির্ভর করছে পরিবারের খাবার জুটবে কি না।