সরকারি খেলার মাঠ চাষের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি খাসজমি চাষ করে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর এক নেতার বিরুদ্ধে। প্রায় চার বিঘা আয়তনের জমিটি দীর্ঘদিন ধরে স্থানীয় শিশু-কিশোর ও তরুণেরা খেলার মাঠ হিসেবে ব্যবহার করত। মাঠটি দখলমুক্ত করে খেলাধুলার জন্য সংরক্ষণের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।