ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সর্বমিত্র চাকমা
পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা। সোমবার (২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’-তে এই ঘোষণা দেন তিনি। সম্প্রতি ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে তার নির্দেশে কান ধরে ওঠ-বস করানোর দুইটি ভিডিও ভাইরাল হওয়ার পর এই সিদ্ধান্ত নিলেন সর্বমিত্র।