সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দ্রুত কেবিনেট বৈঠকে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে : শিক্ষা উপদেষ্টা
শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. রফিকুল আবরার বলেছেন, রাজধানীর সাত কলেজ নিয়ে গঠিত সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দ্রুত কেবিনেট বৈঠকে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যেই এটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রাথমিক অনুমোদন নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ফেরত আনা হয়েছে। খুব সম্ভবত আগামী রবিবার অধ্যাদেশটি ক্যাবিনেটে পাঠানো হবে।