এইচএসসি পাশ সারোয়ার তুষার পেশায় লেখক!
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসন থেকে লড়ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার তুষার। তবে হলফনামায় তার স্থাবর ও অস্থাবর কোনো সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়নি। তুষারের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। পেশায় লেখক হিসেবে বছরে আয় করেন ৩ লাখ ৪০ হাজার টাকা।