এনআইডির তথ্য বেচে ১১ কোটি টাকা হাতিয়েছে ইসির কর্মচারী: সিআইডি
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য বিক্রি করে প্রায় ১১ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দুজনই নির্বাচন কমিশনের (ইসি) কর্মচারী। তারা হলেন– মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নিবার্চন অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. হাবীবুল্লাহ ও ঢাকা অফিসের ডাটা এন্ট্রি অপারেটর (আউটসোর্সিং) মো. আলামিন।