শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার
শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে উৎসাহ দিতে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান উপদেষ্টা মাহদী আমিন।