শিগগিরই দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
দেশের স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শিগগিরই এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।