হজযাত্রার বিমান ভাড়া ১ লাখ টাকায় নামানো সম্ভব: হাব সভাপতি
আগামী বছরের হজযাত্রার বিমান ভাড়া কমিয়ে ১ লাখ টাকার মধ্যে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। শনিবার (১৬ মে) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।