চাঁদপুরের সিভিল সার্জনকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন তিনি।