হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশজুড়ে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭০ জন শিশুর মধ্যে হাম-সদৃশ উপসর্গ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।