বাথরুমে একে অপরকে জড়িয়ে ধরে অপেক্ষা যুগলের, বিছানার পাশে ছিল আরেক দম্পতির মরদেহ
ভেতর থেকে বন্ধ ছিল দরজাটি। বাইরে ঘন ধোঁয়া, ভেতরে নিস্তব্ধতা। উদ্ধারকারীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, এক যুগল শেষ মুহূর্ত পর্যন্ত একে অপরকে শক্ত করে জড়িয়ে ছিলেন। একজন টয়লেট সিটে বসা, অন্যজন পাশে চেয়ারে বসে কাঁধে মাথা রেখে তাকে আঁকড়ে ধরে আছেন। আগুন নয়, ধোঁয়ায় দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।