স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বিসিএসের প্রজ্ঞাপনে নাম না থাকা সেই প্রার্থী
৪৯তম বিসিএসের প্রজ্ঞাপনে নাম না থাকা প্রার্থীদের পুনরায় যাচাই শেষে তালিকা প্রকাশের স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে ধন্যবাদ জানিয়েছেন ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত মো. জসীম উদ্দীন। তিনি বলেছেন, সোমবার (৫ অক্টোবর) গেজেটে তাঁর নাম প্রকাশিত হলে বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও সিস্টেমের ওপর তাঁর আস্থা আবারও ফিরবে।