ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী) আসনের সবকটি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি বিজয়ী হয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৮২ হাজার ৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. সুলতান আহমদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৩৮৮ ভোট। ফলে ৬ হাজার ৬১৮ ভোটের ব্যবধানে জয় পান নূরুল ইসলাম মনি।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১২২টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৭৪০ জন। এ ছাড়া পোস্টাল ভোটার ছিলেন ৫ হাজার ৪ জন।