ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চারটি থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদমর্যাদার কর্মকর্তাদের রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক অফিস আদেশের মাধ্যমে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার আমীর খসরুর স্বাক্ষর করা ওই আদেশে চারজন ওসির নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়েছে। আদেশ অনুযায়ী, উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে। বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুরকে উত্তরা পশ্চিম থানায় এবং ডিএমপি লাইনওয়ারের ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামকে বনানী থানায় দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ডিএমপি লাইনওয়ারের কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানার ওসির দায়িত্বভার অর্পণ করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে ডিএমপি সদর দপ্তর।