জামাইয়ের সঙ্গে পালিয়ে মেয়েকে বলল মা
সাতক্ষীরার শ্যামনগরে আপন শাশুড়িকে নিয়ে জামাইয়ের পালিয়ে যাওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। লোকলজ্জার ভয় উপেক্ষা করে শাশুড়িকে বিয়ে করার পর ফোনে মেয়েকে মা জানিয়েছেন, ‘আমি আমার পথ দেখে নিয়েছি, তুই তোর পথ দেখ’। চাঞ্চল্যকর এই ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের মোসলেম উদ্দিন গাজীর ছেলে রবিউল ইসলাম তার আপন শাশুড়ি নাজমুন নাহারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা ঘর ছাড়ার সিদ্ধান্ত নেন এবং সম্প্রতি পালিয়ে গিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন। নাজমুন নাহার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের দেওয়ল শংকরকাটি গ্রামের কামরুল গাজীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাজমুন নাহারের স্বামী জাকির হোসেন পেশায় একজন শ্রমিক। রবিউল ইসলাম ও নাজমুন নাহারের পালিয়ে যাওয়ার পর জাকির হোসেন ও তার পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। পালানোর পর নিজের মেয়েকে (রবিউলের স্ত্রী) ফোন করে নাজমুন নাহার জানান যে, তিনি নিজের জীবনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এবং মেয়ে যেন এখন থেকে নিজের ব্যবস্থা নিজেই করে নেয়।
এই ঘটনার পর ভুক্তভোগী শ্বশুর জাকির হোসেন ও তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি। বর্তমানে এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। লোকচক্ষুর অন্তরালে থাকা এই যুগলের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি রবিউল ইসলাম বা নাজমুন নাহারের সন্ধান পান, তবে নিকটস্থ থানায় অথবা পরিবারের দেওয়া যোগাযোগ নম্বরে তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।