৪ ডিসেম্বর ভারত রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে দুই দিনের রাষ্ট্রীয় সফরে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে স্বাগত জানায়। ২০২১ সালের পর প্রথম এই সফরটি ছিল একটি বিশাল ভারত-রাশিয়া ব্যাবসায়িক ফোরামের সঙ্গে মেলে, যা নয়াদিল্লি এবং মস্কোর মধ্যে ‘বিশেষ এবং সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারির’ প্রতীক।
এই সফর পশ্চিমা বিশ্বকে বিচলিত করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের টানাপোড়েনের সম্পর্কে নতুন করে উত্তেজনাও তৈরি করেছে। এটি আবারও এই প্রশ্ন উত্থাপন করেছে, কেন দিল্লি একটি দুর্বল রাশিয়ার সঙ্গে আটকে আছে, যারা ভারতের উত্থানের জন্য যে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তির খুব কমই প্রয়োজন তা দিতে পারে।
ভারতের কেন রাশিয়াকে দরকার? ভারতের দরকার রাশিয়ার অস্ত্র ও শক্তি, ঠাণ্ডা যুদ্ধের সময়ে ভারত-সোভিয়েত অংশীদারির স্মৃতিচারণার ছোঁয়ায় মিষ্টি স্বার্থ এবং অংশীদার হিসেবে মস্কোর নির্ভরযোগ্যতা। বিশ্লেষকরা বলছেন, মোদি সরকারেরও উচিত ওয়াশিংটনকে এই বার্তা দেওয়া যে ভারতের কাছে বিকল্প আছে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এই বার্তা পৌঁছানো, ভারতের ওপর কঠোর শুল্ক আরোপ, কঠোর বক্তব্য এবং পাকিস্তানের প্রতি অপ্রত্যাশিত যোগাযোগ ভারতকে বিক্ষুব্ধ করেছে। এসব একেবারেই সত্য।
কিন্তু মস্কোর সঙ্গে দিল্লির স্থায়ী অংশীদারি ব্যাখ্যা করার জন্য এটি যথেষ্ট নয়। এর আরো গভীর কারণ রয়েছে।
প্রথমত, ভারত রাশিয়ার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ব্যাপকভাবে একটি দৃষ্টিভঙ্গি ভাগ করে নেয়। দিল্লি এবং মস্কো উভয়ই এমন একটি বহু মেরু আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে চায়, যা পশ্চিমাদের দ্বারা প্রভাবিত না হয়ে বিশ্বব্যাপী দক্ষিণকে আরো বেশি ভূমিকা নিশ্চিত করে।
এই দৃষ্টিভঙ্গি ভারত-রাশিয়ার প্রধান শক্তি। উভয় দেশই সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) এবং উন্নয়নশীল দেশগুলোর ব্রিকস ব্লককে এই দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের প্রধান বাহন হিসেবে দেখে।
দ্বিতীয়ত, চীনের ভারসাম্য রক্ষা এবং পরিচালনার জন্য ভারতের রাশিয়াকে দরকার। মস্কোর সঙ্গে সম্পর্ক চীনের সঙ্গে ভারতের দর-কষাকষির অবস্থানকেও বাড়িয়ে তোলে, রাশিয়ার নির্ভরযোগ্যতা সম্পর্কে চীনাদের অনিশ্চয়তা তৈরি করে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, চীন-রাশিয়া সম্পর্কে ফাটল দেখা দিলে দিল্লি সুবিধা নিতে সক্ষম হবে।
তৃতীয়ত, ভারত রাশিয়ার সঙ্গে তার কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখার জন্য জড়িত, যা ভারতীয় পররাষ্ট্রনীতির ভিত্তি। কৌশলগত স্বায়ত্তশাসনের অর্থ হলো, ভারতের কোনো শক্তির সঙ্গে জোটবদ্ধ হওয়া উচিত নয় বরং তার নিজস্ব স্বার্থের ওপর ভিত্তি করে একটি বহু জোটবদ্ধ, স্বায়ত্তশাসিত পররাষ্ট্রনীতি অনুসরণ করা উচিত।
সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট