বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ নেওয়ার ডাক পেয়েছেন সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জোনায়েদ সাকি। তিনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক।
গণসংহতি আন্দোলনের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাবেন জোনায়েদ সাকি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। নিয়মানুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।