বিএনপির মন্ত্রিসভায় যাচ্ছেন যে ৩ নারী
জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে নবনির্বাচিত সংসদ সদস্যরা তারেক রহমানের নেতৃত্বে শপথ গ্রহণ করেন। বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠিত হচ্ছে।