বিদায়ী বছরের শেষ মাসেও রেমিট্যান্স বেড়েছে । ডিসেম্বরের ২৮ তারিখ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২,৯৩৬ মিলিয়ন মার্কিন ডলার। বিগত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছে ২,৪২১ মিলিয়ন মার্কিন ডলার। বছরের হিসেবে রেমিট্যান্স বেড়েছে ২১ দশমিক তিন শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের (২০২৪-২৫) জুলাই থেকে ডিসেম্বরের ২৮ তারিখ পর্যন্ত বিদেশিদের পাঠানো অর্থের পরিমাণ হচ্ছে ১৫,৯৭৪ মিলিয়ন ডলার। আগের বছরের একই সময় প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ ছিল ১৩,৫৫৮ মিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ২৪৭৭ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার, আগস্ট মাসে এসেছে ২৪২১ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার, সেপ্টেম্বরে এসেছে ২৬৮৫দশমিক ৫৬ মার্কিন ডলার, অক্টোবরে এসেছে ২৫৬২দশমিক ৪৪ মার্কিন ডলার, নভেম্বরে এসেছে ২৮৮৯ দশমিক ৪৯ মার্কিন ডলার এবং সর্বশেষ ডিসেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এসেছেন ২,৯৩৬ মিলিয়ন মার্কিন ডলার।
আগের অর্থবছরের জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ১,৯১৩দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার, আগস্ট মাসে এসেছে ২,২২৪ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার, সেপ্টেম্বরে এসেছে ২,৪০৪ দশমিক ১১ মার্কিন ডলার, অক্টোবরে এসেছে ২৩৯৫ দশমিক ০৮ মার্কিন ডলার, নভেম্বরে এসেছে ২,১৯৯ দশমিক ৯৯ মার্কিন ডলার এবং ডিসেম্বরের রেমিট্যান্স এসেছেন ২,৬৩৮ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার।
রেমিট্যান্স পাঠানোর শীর্ষে এবারো ছিল সৌদি আরব, এর পরে আছে সংযুক্ত আরব আমিরাত।
এবারও সবচেয়ে বেশি রেমিট্যান্সে এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে।
তারেক/