ডিসেম্বরেও রেমিট্যান্স বেড়েছে
বিদায়ী বছরের শেষ মাসেও রেমিট্যান্স বেড়েছে । ডিসেম্বরের ২৮ তারিখ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২,৯৩৬ মিলিয়ন মার্কিন ডলার। বিগত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছে ২,৪২১ মিলিয়ন মার্কিন ডলার। বছরের হিসেবে রেমিট্যান্স বেড়েছে ২১ দশমিক তিন শতাংশ।