বিএনপি প্রার্থী মিন্টুর ৫০৭ কোটি টাকার সম্পদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। গত বছরের ৯ ডিসেম্বর নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে দাখিলকৃত হলফনামায় উল্লেখ করেছেন। পেশায় ব্যবসায়ী মিন্টুর মোট সম্পদের পরিমাণ ৫০৭ কোটি ৮০ লাখ টাকা। নিজের নামে নেই কোনো ঋণ। তবে তার সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ২৯৪ কোটি টাকা ঋণের তথ্য উল্লেখ রয়েছে।