আশা ভোঁসলের প্রয়াণে শোকস্তব্ধ ভারত, গভীর সমবেদনা মোদির
ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশে। ৯২ বছর বয়সে সুরের এই জাদুকরের চলে যাওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।