বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয়েছে: তাজুল ইসলাম
এম ইলিয়াস আলী ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক। ছাত্রদলের সাবেক এই সাধারণ সম্পাদক সিলেট-২ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১২ সালের এপ্রিলে ঢাকার বনানীতে বাসার কাছ থেকে তাকে তুলে নেওয়া হয়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।