পক্ষপাতিত্বের প্রমাণ পেলে পরিণতি খুব খারাপ হবে: ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন পরিচালনায় কোনো লুকোচুরি চলবে না। সবকিছু খোলামেলাভাবে করতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে। নিরপেক্ষতার প্রশ্নে নির্বাচন কমিশন কোনো আপস করবে না। তিনি বলেন, ব্যক্তিগত পছন্দ–অপছন্দ একজন নাগরিকের ভোট দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে ছোট-বড় দল বা শক্তিশালী–দুর্বল প্রার্থীর কোনো ভেদাভেদ করা যাবে না। আইন প্রয়োগের সময় সবাইকে সমানভাবে বিবেচনা করতে হবে।