এনআইডিতে যোগ হবে ‘ডাক নাম’
জাতীয় পরিচয়পত্র নিবন্ধনে স্বচ্ছতা বাড়াতে এবং জালিয়াতি প্রতিরোধে নতুন কিছু উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন। পরিকল্পনা অনুযায়ী, এনআইডিতে মূল নামের পাশাপাশি ব্যক্তির ‘ডাক নাম’ যুক্ত করার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।