২০২৭ সালের এসএসসি পরীক্ষা এগিয়ে আনছে সরকার
দেশের শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিনের পুঞ্জীভূত সেশনজট নিরসন এবং শিক্ষার্থীদের মূল্যবান সময় বাঁচাতে ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের এই পরীক্ষা নির্ধারিত সময়ের অনেকটা আগেই অর্থাৎ ওই বছরের ডিসেম্বর মাসেই অনুষ্ঠিত হবে।