পারলে আমাকে ধরতে আসুন: ট্রাম্পকে কলম্বিয়ান প্রেসিডেন্টের চ্যালেঞ্জ
পেত্রোর ভাষ্য অনুযায়ী, ‘যদি তারা বোমা ফেলে, তাহলে কৃষকরা পাহাড়ে হাজার হাজার গেরিলায় পরিণত হবে। আর যদি তারা এমন একজন প্রেসিডেন্টকে আটক করে, যাকে দেশের একটি বড় অংশ ভালোবাসে ও সম্মান করে, তাহলে তারা জনগণের “জাগুয়ার”কে মুক্ত করে দেবে।’ তিনি আরও বলেন, ‘আমি শপথ করেছিলাম আর কখনো অস্ত্র ধরবো না। কিন্তু মাতৃভূমির জন্য হলে আমি আবার অস্ত্র তুলে নেবো।’