হাদির মাথার ভেতরে গুলি, চলছে সার্জারি
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকা মেডিকেলে হাদির সার্জারি চলছে। তার মাথার ভেতরে গুলি আছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে এ তথ্য জানান ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।