চাঁদপুরে স্বামীর মুখে দুর্গন্ধ, থানায় অভিযোগ দিলেন স্ত্রী!
দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবনের পর বৃদ্ধ স্বামীর বিরুদ্ধে থানায় বিচিত্র এক অভিযোগ দিয়েছেন তার স্ত্রী। চাঁদপুরের শাহরাস্তি থানায় গত বৃহস্পতিবার (২ এপ্রিল) ৬৫ বছর বয়সী এক নারী তার ৭২ বছর বয়সী স্বামীর বিরুদ্ধে এই লিখিত অভিযোগ জমা দেন। স্ত্রীর দাবি, তার স্বামীর মুখে প্রচণ্ড দুর্গন্ধ হওয়ার কারণে তাঁর পক্ষে আর এক সঙ্গে থাকা সম্ভব হচ্ছে না।